রোহিঙ্গা সঙ্কট সমাধানে ভিয়েতনাম পাশে থাকবে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:৪৮ পিএম, ০৫ মার্চ ২০১৮

রোহিঙ্গা সঙ্কটের বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনা করেন ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং-এর সঙ্গে। এ সঙ্কট নিরসনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট।

আজ সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ-ভিয়েতনামের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া নির্যাতিত রোহিঙ্গারা যাতে সম্মানের সঙ্গে নিজ দেশে ফিরে যায়, সেটাই সরকারের লক্ষ্য। সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি। রোহিঙ্গা সঙ্কটের শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ।

jagonews24

তিনি বলেন, রোহিঙ্গা সঙ্কট নিরসনে ভিয়েতনাম বাংলাদেশের পাশে থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে। সফররত দেশটির প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং তাদের প্রত্যাবাসনে সব সহযোগিতার কথা জানিয়েছেন।

এর আগে সকাল ১০টায় ঢাকা সফররত ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং প্রধানমন্ত্রীর কার্যালয়ের টাইগার গেটে পৌঁছালে প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন। বৈঠকে দুই নেতা উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে রোহিঙ্গা ইস্যুসহ দ্বি-পক্ষীয় নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ, পর্যটন এবং বাণিজ্য বিষয়ে তিনটি সমঝোতা স্বারক সই হয়েছে।

এফএইচএস/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।