সোহরাব উদ্দিনের মৃত্যুতে শেখ হাসিনার শোক
ফাইল ছবি
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ তাঁতী লীগের সাবেক আহ্বায়ক সোহরাব উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বুধবার এক শোক বিবৃতিতে তিনি মরহুম সোহরাব উদ্দিন আহমেদের পবিত্র রুহের মাগফিরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
অপর এক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়র পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বিবৃতিতে তিনি মরহুম সোহরাব উদ্দিন আহমেদের পবিত্র রুহের মাগফিরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এফএইচএস/এমবিআর/পিআর