নবীপ্রেম পূর্ণ ঈমান অর্জনের পূর্বশর্ত

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৬ এএম, ১৪ মার্চ ২০১৯

কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মহান মোর্শেদ আওলাদে রাসূল (দঃ) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী বলেছেন, সকল কিছুর উর্ধ্বে প্রিয় নবীর মহব্বত না হলে ঈমানের পূর্ণতা অর্জন করা যায় না।

হযরত ওমর রাদ্বিয়াল্লাহু আনহুকে ঈমানের পূর্ণতায় পৌঁছিয়েছেন প্রিয় রাসূল (দঃ) এর তাওয়াজ্জুহ। কাগতিয়া দরবার শরীফে হযরত গাউছুল আজম তাওয়াজ্জুহের মাধ্যমে নূরে মোহাম্মদী প্রদান করে পূর্ণ ঈমানের স্বাদ আস্বাদনের বিরল সুযোগ করে দিয়েছেন।

বুধবার (১৩ মার্চ) বাদে যোহর চট্টগ্রাম ফটিকছড়ি মুহাম্মদ তকিরহাট (মাহাত্তিরহাট) চত্বরে পবিত্র মেরাজুন্নবী (দঃ) ও কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ আওলাদে মোস্তফা খলিফায়ে রাসূল হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর স্মরণে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১০নং জাফতনগর শাখার উদ্যোগে আয়োজিত এশায়াত মাহফিলে উপস্থিত ধর্মপ্রাণ মুসলমানের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

তিনি আরও বলেন, এ দরবার শরীফে দু’ ধরনের তাওয়াজ্জুহ প্রদান করা হয়। তাওয়াজ্জুহ বিল হাজের পুরুষ তরিক্বতপন্থীরা সামনা- সামনি বসে গ্রহণ করেন। আর মহিলারা আপন গৃহে অবস্থান করতঃ তাওয়াজ্জুহ বিল গায়েব গ্রহণ করেন। যার মাধ্যমে পর্দাপ্রথা যথাযথ মানার পাশাপাশি শরীয়ত সুদৃঢ় হয়।

Kagtia

চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব আবুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এশায়াত মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাইক্রোবায়োলজি বিভাগ ও সিনেট সদস্য প্রফেসর ড. আবুল মনছুর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. জালাল আহমদ, নানুপুর মাজহারুল উলুম গাউছিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ হযরতুলহাজ আল্লামা মুসলেহ উদ্দীন আহমদ মাদানী, লতিফ রহমান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এম এ হামিদ, ১৭ নং জাফতনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান চৌধুরী, স্মার্ট টাইলস্ কোম্পানি সত্ত্বাধিকারী আলহাজ্ব মোহাম্মদ নুরুল আলম।

মাহফিলে বক্তব্য দেন সংগঠনের ওলামা পরিষদের সভাপতি হযরতুলহাজ্ব আল্লামা মুফতি মুহাম্মদ ইব্রাহীম হানফি, আল্লামা এমদাদুল হক মুনিরী, আল্লামা মোহাম্মদ সেকান্দর আলী, আল্লামা শাহজাহান নোমান প্রমুখ।

মাহফিলে স্থানীয় বহু গন্যমান্য ব্যক্তি, আলেম, ছাত্র, শিক্ষক ও ব্যবসায়ি ছাড়াও সর্বস্তরের হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।

মিলাদ ও কিয়াম শেষে প্রধান অতিথি দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহ্র ঐক্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং দরবারের প্রতিষ্ঠাতা গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।