স্লোগান-গানে উত্তাল শাহবাগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ০৯ অক্টোবর ২০২০
ছবি: মাহবুব আলম

সারাদেশে সংঘটিত ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদ এবং এসব ঘটনার সঙ্গে জড়িত সকলের শাস্তির দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে মহাসমাবেশ চলছে।

মহাসমাবেশে সারাদেশ থেকে বামজোটের নেতাকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ জড়ো হয়েছেন।

Shahbagh-1

মহাসমাবেশে আসা প্রত্যেকে ধর্ষণবিরোধী প্ল্যাকার্ড, পোস্টার, ব্যানার, প্রতিকৃতি নিয়ে এসেছেন। তারা প্রত্যেকে দেশে সংঘটিত হওয়া বিচারের দাবিতে স্লোগান দিচ্ছেন।

Shahbagh-2

শুক্রবার (৯ অক্টোবর) বিকাল ৩টায় মহাসমাবেশের শুরুতে প্রতিবাদী ও সাহসী গান পরিবেশন করে উদীচী। মুহূর্তে গানের তালে ও স্লোগানে প্রকম্পিত হতে থাকে শাহবাগ ও আশপাশের এলাকা। জোর দাবি ওঠে ধর্ষণের বিচারের।

Shahbagh-3

মহাসমাবেশ আসা বিক্ষোভকারীরা- ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘ধর্ষকের আস্তানায়, আগুন জ্বালো আগুন জ্বালো’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁয় নাই’, ‘লাঠির বারি মারবি, সামলাতে পারবি না’, ‘বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর’ ইত্যাদি স্লোগান দেয়।

Shahbagh-6

আন্দোলনকারীরা ধর্ষণের সঙ্গে জড়িত প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্তের দাবি জানান। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণবিরোধী আন্দোলনে পুলিশ ও সরকারদলীয় সমর্থকদের হামলার তীব্র নিন্দা জানান।

আল-সাদী ভূঁইয়া/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।