স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ৬৪ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:২৪ পিএম, ২৯ ডিসেম্বর ২০২১

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৬৪জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়েছে। এসময় তাদের হাতে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেয়া হয়। বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গেল সোমবার (২৭ ডিসেম্বর) এ সংবর্ধনার আয়োজন করা হয়।

সেদিন সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর সেগুনবাগিচায় একটি রেস্তোরাঁয় বীর মুক্তিযোদ্ধাদের এই সংবর্ধনা দেওয়া হয়।

সাবু শপ লিমিটেডের এই আয়োজনে সহায়তা করেছে আইইএলটিএস ৩৬০°।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবু শপের ব্যবস্থাপনা পরিচালক শরীফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশিদ, বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীরসহ দেশের সম্মানিত ব্যক্তিরা।

Sabu-(2).jpg

এ অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সেইসব বীরদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে উপস্থিত মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে কয়েকজন সদস্য মুক্তিযুদ্ধকালীন তাদের দুঃসাহসিক অভিযানের স্মৃতিচারণা করেন। এরপর একে একে দেশের ৬৪জন বীর মুক্তিযোদ্ধা ও পতাকার উত্তরাধিকারী ৭ জন সন্তানের বীরাঙ্গনাদের সম্মাননা জানানো হয়েছে।

সবশেষে দেশাত্মবোধক সংগীতের মাধ্যমে এই অনুষ্ঠান শেষ হয়।

অনুষ্ঠানের সভাপতি শরীফুল ইসলাম তার বক্তব্যে বলেন, ‘আমি গর্ববোধ করি যে আমরা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানাতে পেরেছি। তাদের যে অবদান, ত্যাগ ও দেশের প্রতি দায়বোধ তার সামনে আমাদের এই সম্মাননা খুবই ছোট। এটা কেবল আমাদের একটা তৃপ্তি দিয়েছে। মহান এসব মানুষের সান্নিধ্যে থাকতে পেরে আমরা আনন্দিত।’

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।