ইন্টারনেট প্যাকেজের মূল্য ৩৫ শতাংশ কমানোর ঘোষণা


প্রকাশিত: ০২:২০ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৬

গ্রাহকদের স্বল্প খরচে ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধার্থে ২১ ফেব্রুয়ারি থেকে রাষ্ট্রায়ত্ত্ব কোম্পানি বিটিসিএল তাদের বিভিন্ন ইন্টারনেট প্যাকেজের মূল্য ৩৫ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে। শনিবার বিটিসিএলের পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বিটিসিএল জানায়, ‘বিটিসিএলের টেলিফোনে ‘কথা বলা ও একইসাথে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার’ এর সুবিধাসহ বিকিউব (এডিএসএল) সেবার বিভিন্ন প্যাকেজের দামে এ পরিবর্তন আনা হচ্ছে।

একই সঙ্গে বিটিসিএলের নতুন সব প্যাকেজেই থাকছে সীমাহীন ডাটা ব্যবহারের সুযোগ। ইন্টারনেট প্যাকেজের নতুন মূল্য অনুযায়ী, ২৫৬ কেবিপিএস স্পিডের বিকিউব ইনফিনিটি-২৫৬ প্যাকেজটির মূল্য এখন ৩০০ টাকা। এই প্যাকেজের পূর্ব মূল্য ছিল ৪৫০ টাকা।

এছাড়াও ‘বিকিউব ইনফিনিটি ৫১২’ এর মূল্য ৭৫০ টাকা থেকে কমিয়ে ৫০০ টাকা, ‘বিকিউব ইনফিনিটি ১০০০’ প্যাকেজের মূল্য ১১৫০ টাকা থেকে কমিয়ে ৭০০ টাকা, ‘বিকিউব ইনফিনিটি ১৫০০’ প্যাকেজের মূল্য ১৬০০ টাকা থেকে কমিয়ে ১০০০ টাকা করা হয়েছে। সব প্যাকেজের সঙ্গে ১৫ শতাংশ মূসক প্রযোজ্য হবে।

বিটিসিএল জানিয়েছে ডাটা লিমিট বা ভলিউম বেজড পূর্বের সব প্যাকেজ বিলুপ্ত হচ্ছে। ফলে ৪ জিবি লিমিটের বিকিউব সুপারসেভার গ্রাহকবৃন্দকে ‘বিকিউব ইনফিনিটি ২৫৬’ প্যাজেজে, ১০ জিবি লিমিটের বিকিউব স্ট্যান্ডার্ড গ্রাহকবৃন্দকে ‘বিকিউব ইনফিনিটি ৫১২ প্যাকেজে এবং ২৫ জিবি লিমিটের বিকিউব প্রিমিয়াম গ্রাহকবৃন্দকে ইনফিনিটি ১০০০ প্যাকেজের সীমাহীন ডাটার সুবিধা প্রদান করা হবে। এসকল সুবিধা ২১ ফ্রেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

আরএম/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।