স্মার্টফোনের ওপর নির্ভরতা কমাতে নতুন ডিভাইস আনছে অ্যাপল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১০:২৫ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
অ্যাপল আনতে চলেছে স্মার্টফোনের বিকল্প স্মার্ট গ্লাস

স্মার্টফোন ছাড়া এক মুহূর্ত কল্পনা করতে পারবেন না। আট থেকে আশি ব্যবহার করছেন স্মার্টফোন। হ্যাঁ, ঠিকই আট থেকে আশি সব বয়সী মানুষের হাতেই এখন স্মার্টফোন শোভা পাচ্ছে। বাবা-মা সন্তানকে ব্যস্ত রাখতে তার হাতেও তুলে দিচ্ছে স্মার্টফোন। তবে দীর্ঘসময় স্মার্টফোন ব্যবহারে শারীরিক এখন মানসিক ক্ষতি হচ্ছে। যা থেকে পরিত্রাণ পাওয়া মোটেই সহজ নয়, এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

এবার স্মার্টফোনের বিকল্প আনতে চলেছে অ্যাপল। স্মার্ট ওয়্যারেবল প্রযুক্তির নতুন সম্ভাবনা হিসেবে আলোচনায় রয়েছে অ্যাপল ইনকর্পোরেশন-এর সম্ভাব্য স্মার্ট গ্লাসেস। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই ডিভাইস সফল হলে স্মার্টফোনের ওপর নির্ভরতা কমে যেতে পারে, এমনকি ভবিষ্যতে আইফোনের ব্যবহারও সীমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

গুঞ্জন রয়েছে, এআই-চালিত এই স্মার্ট গ্লাসেস ব্যবহারকারীর দৈনন্দিন সহকারী হিসেবে কাজ করবে। এতে ক্যামেরা, মাইক্রোফোন ও স্পিকার থাকবে, যা চারপাশের পরিবেশ বিশ্লেষণ করে তথ্য দিতে পারবে। ফলে স্মার্টফোন ছাড়াই কণ্ঠের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য পাওয়া সম্ভব হতে পারে।

বিশেষজ্ঞদের ধারণা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংযুক্ত থাকলে গ্লাসেসটি ব্যবহারকারীর জন্য অনেক কাজ সহজ করতে পারবে-যেমন খাবারের প্লেট দেখে উপাদান বলা, স্থানের নাম জানানো, কিংবা ইভেন্ট পোস্টার থেকে তথ্য নিয়ে ক্যালেন্ডারে যোগ করা। এমন ফিচার স্মার্টফোনের ওপর নির্ভরতা কমাতে পারে।

আরও পড়ুন
শরীরের ভঙ্গিমা দেখে ফ্যানের গতি বাড়াবে কমাবে এআই
এখন নোটপ্যাডেও পাবেন ইমেজ সাপোর্ট

গুঞ্জন অনুযায়ী, ডিভাইসটিতে দুটি ০.০ ইঞ্চি ওলেডওএস ডিসপ্লে ব্যবহার করা হতে পারে, যাতে বাস্তব দৃশ্যের ওপর ডিজিটাল তথ্য দেখানো যায়। এতে আলাদা স্মার্টফোন স্ক্রিনের প্রয়োজন নাও থাকতে পারে।

প্রাথমিক পর্যায়ে স্মার্ট গ্লাসেস হয়তো ফোনের সঙ্গে সংযুক্ত থেকে কাজ করবে, তবে ভবিষ্যতে এটি ক্লাউডভিত্তিক ও স্বতন্ত্র ডিভাইস হিসেবে কাজ করতে পারে। প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, সফল হলে এটি মোবাইল ফোনের বিকল্প হয়ে ওয়্যারেবল প্রযুক্তির নতুন যুগ শুরু করতে পারে।

স্মার্ট গ্লাসেসের সম্ভাব্য ব্যবহার নিয়ে আলোচনা চলছে-নেভিগেশনে স্থানের পরিচয় জানা, খাবারের তথ্য পাওয়া, কিংবা দৈনন্দিন কাজে সহায়তা নেওয়ার মতো সুবিধা এতে থাকতে পারে। তবে সামাজিকভাবে এটি গ্রহণযোগ্য হতে কতটা সময় লাগবে, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

এর আগে ওয়্যারেবল ও মিক্সড-রিয়েলিটি প্রযুক্তিতে কাজ করছে মেটা প্ল্যাটফর্মস। পাশাপাশি স্মার্ট আইওয়্যার বাজারে রয়েছে ওকলি-এর মতো ব্র্যান্ড। তবে অ্যাপলের সম্ভাব্য গ্লাসেস বাজারে নতুন মাত্রা যোগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, স্মার্ট গ্লাসেস যদি ব্যবহারকারীর দৈনন্দিন জীবনে স্বাভাবিকভাবে যুক্ত হয়, তবে ভবিষ্যতে স্মার্টফোনের ভূমিকা বদলে যেতে পারে-যেমন অতীতে ফিচার ফোনের জায়গা নিয়েছে স্মার্টফোন। তবে পুরোপুরি আইফোনের যুগ শেষ হবে কি না, তা সময়ই বলে দেবে।

সূত্র: ইয়াহু টেক

কেএসকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।