ইউটিউবের সমস্যার কারণে মিলিয়ন ব্যবহারকারী ভিডিও দেখতে পারিনি
বিশ্বজুড়ে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছিল। মঙ্গলবার গভীর রাতে ব্যবহারকারীরা ভিডিও দেখা না যাওয়া এবং হোমপেজ ঠিকমতো খুলতে না পারার সমস্যার কথা জানান। বিশ্বজুড়ে প্রায় ১-২ ঘণ্টা ইউটিউব সেবা বিঘ্নিত ছিল।
আনুষ্ঠানিক বার্তায় ইউটিউব বিষয়টি স্বীকার করে নেন। কারিগরি সমস্যার কারণে বিশ্বজুড়ে হাজারো ইউজার এ ধরনের সমস্যার মুখে পড়েছিলেন ।
পরবর্তীতে তারা জানান, ভিডিও সাজেশন বা রেকমেন্ডেশন সিস্টেমে সমস্যা থাকার কারণে হোমপেজ, ইউটিউব অ্যাপ, ইউটিউব মিউজিক এবং ইউটিউব কিডসে ভিডিও দেখা যাচ্ছিল না। হোমপেজ এখন আবার চালু হলেও পুরোপুরি সমাধান আনতে এখনো কাজ চলছে। তবে সমস্যা পুরোপুরি সমাধান হয়নি। এএফপি জানিয়েছে, ইউটিউবের হোমপেজ এখন স্বাভাবিকভাবে কাজ করছে, তবে পুরোপুরি ফিক্স আনতে কোম্পানিটিকে আরও কিছু সময় প্রয়োজন।
সমস্যা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউন ডিটেক্টর জানিয়েছে, এক সময়ে প্রায় তিন লাখের বেশি ব্যবহারকারী সমস্যার কথা জানান। বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টার দিকে সবচেয়ে বেশি মানুষ ইউটিউব দেখতে গিয়ে সমস্যায় পড়েন। বিভ্রাটের চরম সময়ে হোমপেজে প্রবেশ করলে ব্যবহারকারীরা ‘পরে আবার চেষ্টা করুন’ বার্তা দেখতে পান।
গুগলের মালিকানাধীন এই প্ল্যাটফর্মে প্রতি মাসে ২.৫ বিলিয়নেরও বেশি মানুষ সক্রিয়ভাবে ব্যবহার করেন। তাই হঠাৎ এমন বিভ্রাটে বিশ্বজুড়ে ব্যাপক অস্বস্তি তৈরি হয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস, মার্কা
আরও পড়ুন:
বিজ্ঞাপন ছাড়াই ইউটিউবে ভিডিও দেখতে পারবেন, জানুন উপায়
স্ক্রিন বন্ধ রেখে ইউটিউবে গান শুনতে হলে গুনতে হবে টাকা
এসএকেওয়াই