কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছা রক্তদান সম্মাননা শুক্রবার


প্রকাশিত: ১২:২২ পিএম, ০২ মার্চ ২০১৬

কোয়ান্টাম ফাউন্ডেশনের সেবামূলক প্রতিষ্ঠান ‘স্বেচ্ছা রক্তদান কার্যক্রম’-এর উদ্যোগে ১০ ও ২৫ বার রক্তদানকারীদের আগামী শুক্রবার সম্মাননা প্রদান করা হবে।

জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিতব্য সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

স্বাগত বক্তব্য রাখবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ারের প্রধান প্রফেসর ডা. নিজামউদ্দিন আহমেদ।

সভাপতিত্ব করবেন কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মাদাম নাহার আল বোখারী।

একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।