চট্টগ্রামে ৭০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:৫২ এএম, ২৪ জুন ২০২৩

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা থেকে ৭০০ পিস ইয়াবাসহ মো. হুমায়ুন কবির (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সাতকানিয়া থানাধীন কালিয়াইশ ইউনিয়নের জাফর আহাম্মদ ডিগ্রি কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হুমায়ুন কবির লোহাগাড়া থানাধীন আধুনগর ইউনিয়নের আখতরিয়া পাড়ার মমতাজ উদ্দিনের ছেলে।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাতকানিয়া জাফর আহাম্মদ ডিগ্রি কলেজের সামনে মহাসড়কে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৭০০ পিস ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় মামলা হয়েছে।

ইকবাল হোসেন/এসজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।