অস্ত্রসহ ‘দুর্ধর্ষ সন্ত্রাসী’ লম্বু সাত্তার গ্রেফতার


প্রকাশিত: ১১:২৭ এএম, ২৮ মার্চ ২০১৬

রাজধানীর ‘দুর্ধর্ষ সন্ত্রাসী’ সাত্তার ওরফে লম্বু সাত্তারকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

সোমবার দুপুর দেড়টায় মোহাম্মদপুরের নবীনগর হাউজিং থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের সময় সাত্তারের কাছ থেকে একটি লাইসেন্সবিহীন পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সাত্তারের বিরুদ্ধে মোহাম্মদপুরসহ বেশ কয়েকটি থানায় মামলা রয়েছে।

মোহাম্মদপুর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ আফজাল হোসাইনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

এআর/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।