শাওমির মি৫ আসছে বৃহস্পতিবার


প্রকাশিত: ০২:৫৯ এএম, ২৯ মার্চ ২০১৬

ভারতের বাজারে বৃহস্পতিবার মি৫ উন্মোচন করছে শাওমি। সম্প্রতি এ তথ্য জানিয়েছে চীনের শীর্ষ স্মার্টফোন উৎপাদক প্রতিষ্ঠানটি। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি ডিগ্রি।

প্রায় এক বছর পর ভারতে কোনো ডিভাইস উন্মোচন করতে যাচ্ছে শাওমি। তাই এটিকে মাইলফলক বলে মনে করছেন অনেকে। গত বছর শেষবারের মতো প্রতিষ্ঠানটি এ বাজারে এনেছিল মি৪। রেডমি নোট৩ আনার এক মাসের মাথায় মি৪ উন্মোচন করে প্রতিষ্ঠানটি। শাওমির প্রেসিডেন্ট বিন লিন এর আগে মি৫-এর দাম নিয়ে কথা বলেছিলেন ইকোনমিক টাইমসের সঙ্গে। এর দাম ২৭ হাজার রুপির কম হতে পারে বলে সে সময় জানান তিনি। তবে এখনো দাম সম্পর্কে কোনো তথ্য দেয়া হয়নি। বৃহস্পতিবারই তা জানানো হবে। সম্প্রতি চীনে উন্মোচন হয়েছে মি৪। প্রথম ধাপেই ফোনটি সংগ্রহের জন্য নিবন্ধন করেছেন ১ কোটি ৮০ লাখেরও বেশি গ্রাহক।

৩২ জিবি মি৫-এ রয়েছে ১ দশমিক ৮ গিগাহার্টজের স্ন্যাপড্রাগন ৮২০ চিপসেট, সঙ্গে ৩জিবি র্যাম। অন্যদিকে ৬৪ ও ১২৮জিবি মি৫-এর সঙ্গে পাওয়া যাবে ২ দশমিক ১৫ গিগাহার্টজের স্ন্যাপড্রাগন ৮২০ চিপসেট। এ দুটো হ্যান্ডসেটেই থাকছে ৪জিবি র্যাম। ৫ দশমিক ১৫ ইঞ্চির ১০৮০ পিক্সেলের ডিসপ্লেবিশিষ্ট মি৫-এর রিয়ার ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেলের, সেলফি ক্যামেরা ৪ মেগাপিক্সেল-সংবলিত।

জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।