কালীগঞ্জ থানার ওসি প্রত্যাহার


প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ২৯ মার্চ ২০১৬

গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। নির্বাচনী এলাকায় প্রভাব খাটানোর অভিযোগে তাকে এ প্রত্যাহারের আদেশ প্রদান করা হয়।

মঙ্গলবার রাত ৮টায় তাকে এই প্রত্যাহারের আদেশ দেন নির্বাচন কমিশন। উপজেলা নির্বাচন অফিস বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে কালীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালেহ আহমেদ বলেন, কালীগঞ্জ থানার ওসি প্রত্যাহারের খবর শুনেছি। তবে অফিসিয়ালি এখনো কোন নির্দেশ পায়নি।  

এ ব্যাপারে ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, প্রত্যাহারের ব্যাপারে আমি কিছু জানি না।

আব্দুর রহমান আরমান/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।