কেরানীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষের বলি শিশু


প্রকাশিত: ০৭:০৫ এএম, ৩১ মার্চ ২০১৬

দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঢাকার কেরানীগঞ্জে এক কেন্দ্রের বাইরে দুই পক্ষের গোলাগুলিতে ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হযরতপুর ইউনিয়নের মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মো. ফখরুজ্জামান সাংবাদিকদের জানান, নিহত শিশুটির নাম শুভ ঘোষ। এর বেশি কিছু এখনো জানা যায়নি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের গোলাগুলির মাঝখানে পড়ে শিশুটি মারা যায় বলে জানান তিনি।
 
হযরতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী আয়নাল হোসেন ও বিএনপির প্রার্থী নুরুল হক রিপন।
 
কেরানীগঞ্জ থানা পুলিশ জানায়, হযরতপুর ইউনিয়নের মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটির বাইরে দুই পক্ষের সমর্থকদের গুলিতে শিশুটি আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
 
তবে ভোট কেন্দ্রটির রিটার্নিং কর্মকর্তা শাহজাহান আলী বলেন, কেন্দ্রের ভেতরে কোনো সমস্যা হয়নি। ভোট চলছে।
 
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দেশের ৬৩৯টি ইউপিতে এ নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে।

জেইউ/জেএইচ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।