কুমিল্লায় বিএনপির ৫ প্রার্থীর ভোট বর্জন


প্রকাশিত: ০৮:৫৬ এএম, ৩১ মার্চ ২০১৬

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ৫টি ইউনিয়নে বিএনপি মনোনীত ৫ প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টার দিকে তারা এক সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

এরা হলেন- পেরুল দক্ষিণ ইউপির মাসুদ করিম, চোয়ারার ইসমাইল হোসেন মজুমদার, বারোপাড়াতে মোস্তফা কামাল, পশ্চিম জোড়কাননে মোস্তফা মোরশেদ চৌধুরী এবং পূর্ব জোড়কাননে শাহনেওয়াজ।

সংবাদ সম্মেলন তারা আ.লীগ প্রার্থীদের বিরুদ্ধে ভোট কারচুপি, ব্যালট পেপার ছিনতাই এবং তাদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ এনে ভোট বর্জন করেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কামাল উদ্দিন/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।