বাংলাদেশ-ভারত সীমান্ত পুরোপুরি বন্ধের ঘোষণা রাজনাথের


প্রকাশিত: ১০:২৯ এএম, ৩১ মার্চ ২০১৬

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঠেকাতে ভারত-বাংলাদেশ সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির ক্ষমতাসীন বিজেপি সরকার। বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আসামে নির্বাচনী প্রচারণায় বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন। খবর ইকোনমিকস টাইমসের।

রাজনাথ বলেন, সীমান্ত এখনো উন্মুক্ত রয়েছে। আমি আশ্চর্য হয়ে যাই; কংগ্রেস সীমান্তে কেন বেড়া দিচ্ছে না, বাংলাদেশ থেকে স্রোতের মতো অনুপ্রবেশকারীরা আসামে প্রবেশ করছে।

তিনি বলেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকে এ স্রোত ঢুকছে, আমি কয়েক মাস আগে ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করেছি, শিগগিরই পুরোপুরি দুই দেশের সীমান্ত বন্ধ করে দেওয়া হবে। আমি বাংলাদেশ সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনাও করেছি।

বাংলাদেশ থেকে ভারতে অবৈধ মুদ্রা পাচারের বিষয়েও ভারতের এই স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন।  

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।