আলাস্কায় ৬.২ মাত্রার ভূমিকম্প


প্রকাশিত: ০৯:২১ এএম, ০২ এপ্রিল ২০১৬

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ এ তথ্য জানিয়েছে।

শুক্রবার স্থানীয় সময় ৯ টা ৫০ মিনিটে আলাস্কার চিংনিক লেক থেকে ১শ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ৫৮ মাইল গভীরে আঘাত হেনেছিল।

ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটি থেকে সুনামি হওয়ার কোনো আশঙ্কা নেই।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।