জাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল


প্রকাশিত: ১২:৩০ পিএম, ০২ এপ্রিল ২০১৬

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

শনিবার জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবীবের নেতৃত্বে এ মিছিলটি বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেইট থেকে শুরু হয়ে চৌরাঙ্গী মোড় হয়ে ব্যাচেলর কোয়ার্টারের যাত্রী ছাউনীতে গিয়ে শেষ হয়। এসময় সহ-সভাপতি মিজানুর রহমান রনি, আশরাফুল আলম সিদ্দিকী মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিল পরবর্তী সমাবেশে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলাকে ষড়যন্ত্রমূলক দাবি করে গ্রেফতারি পরোয়ানা জারির বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করা হয় এবং এই মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। অন্যথায় ছাত্রসমাজকে সাথে নিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুমকি দেন ছাত্রদল নেতারা। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা
ছাত্রদলে সভাপতি সোহেল রানার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রতাহারের দাবিও জানান নেতারা।

হাফিজুর রহমান/এআরএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।