ইইউ-তুরস্ক চুক্তি নিয়ে সংশয়
শরণার্থী স্রোত ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন এবং তুরস্ক যে চুক্তি করেছে তা রোববার থেকে কার্যকর হতে যাচ্ছে। কিন্তু চুক্তি কার্যকরে প্রয়োজনীয় প্রস্তুতির অভাবে এটি নিয়ে ব্যাপক সংশয় তৈরি হয়েছে। খবর বিবিসির।
ইউরোপে শরণার্থী স্রোত কমিয়ে আনতেই দু`দেশের মধ্যে চুক্তিটি করা হয়। তুরস্কে শরণার্থীদের তালিকা তৈরি করা হবে। সেখান থেকে তাদের অন্যত্র পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। অবৈধভাবে যেসব শরণার্থী গ্রিসে আসবেন তাদের আবেদন প্রত্যাখ্যাত হলে তাদের আবার তুরস্কে ফেরত পাঠানো হবে।
বিবিসির এক সংবাদদাতা জানান, তুরস্কে চুক্তিটি কার্যকরে জন্য খুব সামান্য প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে।
জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলো এর মধ্যেই আশংকা প্রকাশ করেছে যে, চুক্তিটি শরণার্থীদের জন্য ভালো হবে না। তাদের হয়তো জোর করে সিরিয়ায় পাঠিয়ে দেয়া হতে পারে।
ইউরোপীয় ইউনিয়নের এক কর্মকর্তা এর মধ্যেই আভাস দিয়েছেন, সোমবার থেকে কয়েকশ` শরণার্থীকে গ্রীস থেকে তুরস্কে ফেরত পাঠানো হতে পারে।
শনিবার চুক্তিটির প্রতিবাদে গ্রিস, তুরস্ক এবং মেসিডোনিয়া সীমান্তে বিক্ষোভ করেছেন শরণার্থী এবং স্থানীয় বাসিন্দারা।
টিটিএন/এমএস