সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১০ মার্চ ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫০ পিএম, ১০ মার্চ ২০২৬
ছবি: জাগো নিউজ

মধ্যপ্রাচ্যে বিদেশি শ্রমিকরা কোথা থেকে আসেন, বাংলাদেশির সংখ্যা কত?

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি-ভুক্ত ছয়টি দেশে বর্তমানে প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ বসবাস করছেন। ভূ-রাজনৈতিক অস্থিরতা ও সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা সত্ত্বেও এই অঞ্চলের অর্থনীতি সচল রাখতে মেরুদণ্ড হিসেবে কাজ করছেন প্রায় ৩ কোটি ৫০ লাখ বিদেশি শ্রমিক। এই বিশাল শ্রমবাজারে দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায় হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করেছেন বাংলাদেশিরা।

প্রোপাগান্ডা ছড়িয়ে টাকা না পাওয়ায় ইসরায়েলে সরকারের বিরুদ্ধে মামলা

ইসরায়েলের সরকারি প্রোপাগান্ডা তদারকি করা দপ্তরের সাবেক কর্মী ও ঠিকাদাররা বকেয়া অর্থ না পাওয়ার অভিযোগে দেশটির সরকারের বিরুদ্ধে মামলা করেছেন। তাদের দাবি, ২০২৩ সালের অক্টোবর থেকে করা কাজের জন্য তারা ‘মিলিয়ন মিলিয়ন শেকেল’ পাওনা রয়েছেন। ইসরায়েলি দৈনিক ক্যালকালিস্টের বরাতে এ তথ্য জানিয়েছে লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

‘যুক্তরাষ্ট্র নয়, ইরানই ঠিক করবে যুদ্ধ কখন শেষ হবে’

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, ইরানই ঠিক করবে বলে জানিয়েছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের সময়সীমা নিয়ে যে মন্তব্য করেছেন, তার জবাবে এই ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

আজ ইরানে সবচেয়ে তীব্র হামলা চলবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, মঙ্গলবার (১০ মার্চ) হবে ইরানে ‘সবচেয়ে তীব্র হামলার দিন’। ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। হেগসেথ বলেন, ইরান ‘মারাত্মকভাবে পরাজিত হয়ে যাচ্ছে’। তার দাবি, গত ২৪ ঘন্টায় ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের হার ছিল সবচেয়ে কম।

নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন ইরানি গণমাধ্যমে

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিহত বা আহত হয়েছেন—এমন জল্পনা ছড়িয়েছে ইরানি গণমাধ্যমে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের হিব্রু ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, হিব্রু ভাষার বিভিন্ন সূত্রে এ ধরনের গুঞ্জন বাড়ছে। প্রতিবেদন অনুযায়ী, কয়েকটি বিষয় এই জল্পনাকে উসকে দিয়েছে।

সর্বশেষ হামলায় হাইপারসনিক ছাড়াও তিন ধরণের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

সর্বশেষ দফার হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্রসহ ছুড়েছে ইরান। ৩৪তম দফায় চালানো এই হামলায় তেহরানের নিশানা ছিল ইসরায়েল ও মধ্যপ্র্যাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা।

অর্থনীতি নাকি নৌবাহিনীকে বাঁচাবেন, কঠিন পরীক্ষার মুখে ট্রাম্প?

ইরান যুদ্ধ শুরু করে রীতিমতো উভয় সংকটে পড়েছে যুক্তরাষ্ট্র। একদিকে বিশ্বজুড়ে চরম অর্থনৈতিক মন্দার পদধ্বনি, অন্যদিকে পারস্য উপসাগরে বড় ধরনের সামরিক ক্ষয়ক্ষতির ঝুঁকি। এখন অর্থনীতি নাকি নৌবাহিনী বাঁচাবেন, তা নিয়ে কঠিন পরীক্ষার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নেপালে ৫ দিন ধরে চলছে ভোট গণনা, ফলাফল ঘোষণা কবে?

প্রাথমিক ফলাফলেই স্পষ্ট যে, কয়েক দশকের প্রথা ভেঙে একটি একক দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিকে এগোচ্ছে। সাবেক র‍্যাপার ও কাঠমান্ডুর সাবেক মেয়র বালেন্দ্র শাহর নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) দেশটির পার্লামেন্টে ‘সুপার মেজরিটি’ বা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথে রয়েছে।

যুদ্ধের ধাক্কায় বিশ্বের তেলবাজারে ‘ইতিহাসের সবচেয়ে বড়’ সংকট

ইরানকে ঘিরে চলমান যুদ্ধের প্রভাব বিশ্বের তেলবাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে। এর জেরে গত সোমবার (৯ মার্চ) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম চার বছরের মধ্যে প্রথমবারের মতো ব্যারেলপ্রতি ১০০ ডলার ছোঁয়। এরপর সামান্য কমলেও দাম ১০০ ডলারের কাছাকাছিই রয়েছে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তেলের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।

দায়িত্ব পেয়েই অস্তিত্বের লড়াইয়ে মোজতবা খামেনি

ইরানের শাসনব্যবস্থা যখন পাঁচ দশকের মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে, ঠিক তখনই দেশটির হাল ধরলেন এমন একজন নেতা যিনি এর আগে কখনোই এমন পরিস্থিতির মুখোমুখি হননি। এই যুদ্ধের একদম শুরুতেই তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরানের রাজনৈতিক ধারাবাহিকতা ও পারিবারিক প্রভাবই তার ৫৬ বছর বয়সী ছেলে মোজতবা খামেনিকে ইরানের শীর্ষ নেতৃত্ব পর্যায়ে পৌঁছে দিয়েছে।

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।