রাতে শীর্ষ নেতাদের বৈঠকে ডেকেছেন খালেদা
ফাইল ছবি
বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম তথা জাতীয় স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে করবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রোববার রাত সাড়ে ৮টায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে দলটির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা পরিষদের সদস্য, যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন বিএনপি’র চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।
এমএম/জেএইচ/এমএস