ইউসিবি’র পরিচালক আবদুল গাফফার চৌধুরীর ইন্তেকাল


প্রকাশিত: ১১:৫৪ এএম, ০৩ এপ্রিল ২০১৬

বিশিষ্ট শিল্পপতি, ইউনাইটেড কর্মাসিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) পরিচালক ও জনতা ইন্সুরেন্সের চেয়ারম্যান আবদুল গাফফার চৌধুরী আর নেই। রোববার ভোর ৫টায় রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের স্ত্রী ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের চট্টগ্রাম বিভাগীয় চেয়ারপারসন লায়ন সেতারা গাফফার।

তিনি জানান, সোমবার সকাল ৯ টায় চট্টগ্রাম মহানগরীর জামিয়াতুল ফালাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। উক্ত জানাজায় সবাইকে উপস্থিত হওয়ার জন্য তিনি পরিবারের পক্ষ থেকে সবার প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন।

চট্টগ্রাম জেলার রাউজান গহিরা গ্রামের এ কৃতি সন্তান চট্টগ্রাম সমিতি ঢাকার আজীবন সদস্য। মৃত্যুকালে স্ত্রী তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে শিল্পপতি আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের বিভাগীয় সেক্রেটারী অ্যাডভোকেট ফয়েজুর রহমান চৌধুরী, শিক্ষাবিদ ড. লায়ন সানাউল্লাহ, গ্রামীণ পরিবেশ উন্নয়ন ফোরামের মহাসচিব এ কে এম আবু ইউসুফ, মানবাধিকার সংগঠন অধিকারের চট্টগ্রামের প্রধান সমন্বয়ক ওসমান জাহাঙ্গীর, গ্রামীণ ফটোগ্যালারির নির্বাহী পরিচালক সাইফি আনোয়ার, যাত্রী কল্যাণের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

জীবন মুছা/জেএইচ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।