বালাগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু


প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ০৪ এপ্রিল ২০১৬

সিলেটের বালাগঞ্জে পানিতে পড়ে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮টায় উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের শিওরখাল (দক্ষিণপাড়া, গাঙপার) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো শিওরখাল গ্রামের পংকি মিয়ার ছেলে ফাহিম আহমদ (৩) ও পংকি মিয়ার আপন ভাই ছইফ উল­ার মেয়ে মুন্নি বেগম (৩)।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দিনের মধ্য ভাগে নিখোঁজ হয় ফাহিম ও মুন্নি। খোঁজাখোঁজির এক পর্যায়ে গ্রামের নিকটস্থ জলাবদ্ধ একটি গর্তের মধ্যে তাদেরকে পাওয়া যায়। সেখান থেকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে দুই শিশুকে মৃত ঘোষণা করা হয়।

এদিকে, একসঙ্গে একই পরিবারের দুই শিশুর মৃত্যুর ঘটনায় শিশুদের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছেলে-মেয়েকে হারিয়ে তাদের হতদরিদ্র পিতা-মাতা বার-বার মূর্ছা যাচ্ছেন।

ছামির মাহমুদ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।