কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই গ্রুপের সংঘর্ষ


প্রকাশিত: ১০:১২ এএম, ০৫ এপ্রিল ২০১৬

আগারগাঁওয়ের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার সময় কমপক্ষে ৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশের শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি. জি. বিশ্বাস জাগো নিউজকে জানান, শুনেছি সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে প্রাণী বিজ্ঞান ও ব্যাবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে শিক্ষকসহ বেশ কয়েকজন ছাত্র আহত হয়েছে।

তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান ওসি। বিকেল পৌনে ৪টা পর্যন্ত এ ঘটনায় কোন পক্ষই মামলা করেনি।

এআর/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।