ঢাকা-১৬ আসনে জয়ী ইলিয়াস উদ্দিন মোল্লাহ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ইলিয়াস উদ্দিন মোল্লাহ। এ আসনে তিনি নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৬৫ হাজার ৬৩১টি। ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রবিন পেয়েছেন ছয় হাজার ৩১৪ ভোট। জাতীয় পার্টির প্রার্থী আমানত হোসেন লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার ৩৪৮ ভোট।
রোববার (৭ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলাম ব্রিফিংয়ে এ তথ্য জানান।
এই আসনে মোট ভোটারের সংখ্যা ছিল তিন লাখ ৮৮ হাজার ২৪১। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৩৭টি। এই আসনে মোট ছয় জনপ্রার্থী নির্বাচনে প্রার্থী হন।
আরএমএম/এমআইএইচ/জিকেএস