চারঘাটে অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৯:০৯ এএম, ০৮ এপ্রিল ২০১৬

রাজশাহীর চারঘাটের ডাকরা বাবুরচর গ্রামে আলপনা খাতুন আখি (২৩) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ একই এলাকার রাজিব আলীর স্ত্রী।

এ ব্যাপারে চারঘাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসময় গৃহবধূর মরদেহ নিজ ঘরের ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে প্যাঁচানো অবস্থায় ছিলো। তবে এ ঘটনার পর থেকে নিহতের স্বামী রাজিব আলী পলাতক রয়েছে।

তিনি আরো জানান, গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন রয়েছে। পুলিশ ও স্থানীয়দের ধারণা তাকে হত্যা পর ঝুলিয়ে রাখা হয়েছে। দুপুর ২টার দিকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

শাহরিয়ার অনতু/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।