এফডিসিতে শহীদুল ইসলাম খোকনের দোয়ার অনুষ্ঠান শনিবার


প্রকাশিত: ১১:০৩ এএম, ০৮ এপ্রিল ২০১৬

প্রয়াত চলচ্চিত্র নির্মাতা শহীদুল ইসলাম খোকনের স্মরণে দোয়ার অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। শনিবার সকাল ১১টায় এফডিসির এক নম্বর ফ্লোরে এটি অনুষ্ঠিত হবে।

এ প্রসঙ্গে পরিচালক সমিতির আহ্বায়ক চলচ্চিত্র নির্মাতা এস এ হক অলিক জাগো নিউজকে বলেন, `খোকন ভাই ছিলেন আমার তথা আমাদের গুরুজন। তার মৃত্যুতে পরিচালক সমিতিসহ চলচ্চিত্রাঙ্গণের সকলেই ব্যাথিত হয়েছেন। আমরা পরিচালক সমিতির পক্ষ থেকে তার বিদেহী আত্মার শান্তি কামনার জন্য দোয়ার অনুষ্ঠানের আয়োজন করেছি। সেখানে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।

প্রসঙ্গত, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি ও বরেণ্য চলচ্চিত্র নির্মাতা শহীদুল ইসলাম খোকন মারা যান গেল ৪ এপ্রিল সকালে রাজধানীর একটি হাসাপাতালে। দু’দফা জানাজা শেষে ওই দিনে রাতেই তাকে পারিবারকভাবে দাফন করা হয় উত্তরার একটি গোরস্থানে।

এনই/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।