কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৪ পিএম, ০১ এপ্রিল ২০২৪
ফাইল ছবি

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে হাসমত আলী (৬১) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার (১ এপ্রিল) সকাল দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী আবুল কালাম বলেন, সকালের দিকে তিনি কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, হাসমত আলী কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসাবে ছিল। তবে কি মামলার আসামি ছিল সে বিষয়ে আমরা কিছু বলতে পারব না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।