ভুল পদ্ধতিতে সিলিং ফ্যান পরিষ্কার করছেন না তো, জেনে নিন সঠিক উপায়

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৪:৫২ পিএম, ০৩ এপ্রিল ২০২৬
সঠিক পদ্ধতি জানা থাকলে সহজে সিলিং ফ্যান পরিষ্কার করা সম্ভব। প্রতীকী ছবি, এআই দিয়ে বানানো

সিলিং ফ্যান আমাদের ঘরের একটি প্রয়োজনীয় অংশ, কিন্তু এটি পরিষ্কার করার কথা অনেক সময়ই ভুলে যাই। ফলে ফ্যানের পাখায় জমে ধুলা, যা শুধু ঘর নোংরা করে না, বরং স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর হতে পারে। তাই নিয়মিত সিলিং ফ্যান পরিষ্কার রাখা খুবই জরুরি। তবে সঠিক পদ্ধতি জানা থাকলে এই কাজটি খুব সহজেই করা যায়।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে সিলিং ফ্যান পরিষ্কার করবেন-

সুইচ বন্ধ করা
প্রথমেই নিরাপত্তার কথা মাথায় রাখতে হবে। ফ্যান পরিষ্কার করার আগে অবশ্যই সুইচ বন্ধ করে দিন। সম্ভব হলে বিদ্যুৎ সংযোগও বন্ধ করতেহবে। এরপর একটি মজবুত চেয়ার বা স্টুল ব্যবহার করুন, যাতে সহজে ফ্যানের কাছে পৌঁছানো যায়। নিরাপত্তা নিশ্চিত হলে পরিষ্কারের কাজ শুরু করতে হবে।

বালিশের কভারের ব্যবহার
সিলিং ফ্যান পরিষ্কার করার সবচেয়ে সহজ একটি উপায় হলো বালিশের কভার ব্যবহার করা। একটি পুরোনো বালিশের কভার নিয়ে ফ্যানের পাখার ওপর ঢুকিয়ে ধীরে ধীরে টেনে আনুন। এতে ব্লেডের ধুলা কভারের ভেতরেই আটকে যাবে, বাইরে ছড়াবে না। এতে ঘর নোংরা হওয়ার ঝামেলাও কমে যায়।

jago

ভেজা কাপড় ও ব্রাশ ব্যবহার
যদি ফ্যান খুব বেশি নোংরা হয়, তাহলে হালকা ভেজা কাপড় ব্যবহার করতে পারেন। একটি নরম কাপড় সামান্য পানি বা হালকা ক্লিনার দিয়ে ভিজিয়ে পাখা মুছুন। তবে খুব বেশি ভেজা কাপড় ব্যবহার করবেন না, কারণ এতে ফ্যানের মোটরের ক্ষতি হতে পারে। পরিষ্কার করার পর শুকনো কাপড় দিয়ে আবার মুছে নিলে ভালো ফল পাওয়া যায়।

ফ্যানের পাখা ছাড়াও এর অন্যান্য অংশও পরিষ্কার রাখা জরুরি। ফ্যানের মাথা বা মোটরের ওপরে অনেক সময় ধুলা জমে থাকে। একটি শুকনো ব্রাশ বা কাপড় দিয়ে সেই অংশটিও পরিষ্কার করে নিন। এতে ফ্যানের কার্যক্ষমতা ভালো থাকবে এবং দীর্ঘদিন ব্যবহার করা যাবে।

সপ্তাহে পরিষ্কার করা
আরও একটি কার্যকর উপায় হলো নিয়মিত পরিষ্কার করার অভ্যাস তৈরি করা। সপ্তাহে অন্তত একবার ফ্যান মুছে নিলে ধুলা জমার সুযোগ কমে যায়। এতে পরিষ্কার করার প্রয়োজনও কম পড়ে।

প্রাকৃতিক উপাদান ব্যবহার করা
পরিষ্কারের সময় চাইলে প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে পারেন। যেমন-পানি ও অল্প ভিনেগার মিশিয়ে একটি হালকা ক্লিনিং সলিউশন তৈরি করা যায়। এটি ধুলা পরিষ্কার করার পাশাপাশি জীবাণু কমাতেও সাহায্য করে।
সিলিং ফ্যান পরিষ্কার রাখা খুব কঠিন কোনো কাজ নয়। একটু সময় এবং সঠিক পদ্ধতি জানলেই সহজে এই কাজটি করা সম্ভব। নিয়মিত পরিষ্কার রাখলে ঘর থাকবে ঝকঝকে, আর আপনি পাবেন ধুলা বালিমুক্ত স্বস্তিদায়ক পরিবেশ।

সূত্র: দ্য স্প্রুস, দ্য ইন্ডিয়া শো, অ্যাপার্টমেন্ট থেরাপি

এসএকেওয়াই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।