বাঁশখালীতে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৫ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৪
ফাইল ছবি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বিল থেকে মো. আরিফ (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে ছনুয়া ইউনিয়নের খুদুকখালী গ্রামের কোনাখালী বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবক হলেন, স্থানীয় হাজি কালামিয়া পাড়ার আবদুর রহিমের ছেলে।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, শনিবার রাতে জাল নিয়ে মাছ ধরতে গিয়ে আর ঘরে ফেরেনি আরিফ। খোঁজাখুঁজির পর রোববার সকালে বিলে তার মরদেহ পাওয়া যায়। সকালে মরদেহ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তিনি কি ভাবে মারা গেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এএজেড/এসআইটি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।