যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচলে বিঘ্ন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ২৫ জানুয়ারি ২০২৫
উত্তরা থেকে মতিঝিলগামী ট্রেন চলাচল এখনো স্বাভাবিক হয়নি/ ফাইল ছবি

যান্ত্রিক ত্রুটির কারণে মতিঝিল থেকে পল্লবী পর্যন্ত মেট্রোরেল চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। এরপর আংশিক অংশে মেট্রোরেল চলাচল শুরু হলেও পুরো রুটে এখনো স্বাভাবিক হয়নি।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ১টা ২০ মিনিট থেকে বন্ধ হয়ে যায় মেট্রোরেল চলাচল। এরপর দুপুর সোয়া ২টার দিকে আংশিক অংশে মেট্রোরেল চলাচল শুরু হয়। তবে উত্তরা থেকে মতিঝিলগামী ট্রেন চলাচল এখনো স্বাভাবিক হয়নি।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানায়, দুপুর ১টা ১৫ মিনিটে শেষ ট্রেনটি উত্তরা সেন্টার স্টেশন থেকে মতিঝিল যাওয়ার উদ্দেশে রওয়ানা করার পর থেকেই সমস্যা শুরু হয়। ট্রেনটি ছাড়ার পর উত্তরা দক্ষিণ স্টেশনের আগে মাঝ পথেই বন্ধ হয়ে যায়। প্রায় ১৫ মিনিট সেখানে থেমে থাকার পর ট্রেনটি পুনরায় উত্তরা সেন্টারে নেওয়া হয়।

এরপর যাত্রীদের নামিয়ে ট্রেন খালি রেখে সমস্যা সমাধানের চেষ্টা করে মেট্রোরেল কর্তৃপক্ষ। পরে দুপুর সোয়া ২টায় মতিঝিল থেকে পল্লবী এবং পল্লবী থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়।

এমএমএ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।