চট্টগ্রামে ৬ ছিনতাইকারী গ্রেফতার
চট্টগ্রামে ৬ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকাল সোয়া ১০টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, মো. হাছান (২৫), মো. শোয়াইব ওরফে সৌরভ (১৬), মেহেদী হাসান শুভ ওরফে বাবু (১৯), ইফতেখার আলী ওয়াবিদ (২১), হানিফুর রহমান ইরফান (১৯) এবং মোহাম্মদ জনি (৩৫)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জাগো নিউজকে বলেন, গত ৯ জানুয়ারি তারিখে বহদ্দারহাট এলাকায় সংগঠিত এক ছিনতাইয়ের ঘটনায় রোববার সকালে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
এমডিআইএইচ/এমআইএইচএস/জিকেএস