খালেদার গাড়ি বহরে যা ঘটেছিল (ভিডিও)


প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ২৭ এপ্রিল ২০১৫

প্রধানমন্ত্রীর দেখানো একটি ছবি নিয়ে সোমবার সকাল থেকেই ফেসবুকে চলছে নানা আলোচনা পর্যালোচনা। কেউ কেউ বলছেন ছবিটি ফটোশপে সম্পাদনা করে তৈরি করা হয়েছে। আবার কেউ বলছেন ছবিতে কোন সম্পাদনা হয়নি।

জাগো নিউজের অনুসন্ধানে ছবিটির ভিডিওচিত্র পাওয়া গেছে। ভিডিওচিত্রে দেখা গেছে, খালেদা জিয়ার নির্বাচনী প্রচারের গাড়ি বহরের একটি গাড়ির মাঝে এক যুবক দাঁড়িয়ে ছিল। এমন সময় সামনে থেকে একটি গাড়ি এসে তাকে আঘাত করে চলে যায়। যে ছবি বা ভিডিওচিত্র গণমাধ্যমে প্রকাশ হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণমাধ্যমের ভূমিকার কঠোর সমালোচনা করে রোববার প্রধানমন্ত্রী বলেন, বাংলামোটরে খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীদের গাড়ি একটি ছেলেকে চাপা দিয়েছে। কোন মিডিয়ায় সে ছবি আসেনি। কারওয়ান বাজারে খালেদার নিরাপত্তারক্ষীরা সাধারণ মানুষের ওপর গুলি করেছে। কোন পত্রিকায় সে ছবি আসেনি। খালেদা জিয়া যে প্রচারণার সময় আচরণ বিধি লঙ্ঘন করছেন কোন মিডিয়া সে প্রশ্ন তোলেনি।





এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।