আজকের আলোচিত ছবি: ১৪ মার্চ ২০২৬
প্রকাশিত: ০২:৫৩ পিএম, ১৪ মার্চ ২০২৬
আপডেট: ০২:৫৩ পিএম, ১৪ মার্চ ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
জেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটিতে ইমাম, খতিব বা ধর্মগুরুদের সদস্য হিসেবে রাখার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
-
মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য সম্মানি দেওয়ার কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
-
সংসদ ভবন প্রাঙ্গণের গোলাপ বাগানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম একটি আম গাছের চারা রোপণ করেন। এরপর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল একটি আম গাছের চারা রোপণ করেন।
-
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী থেকে দেশের বিভিন্ন জেলায় যাতায়াত নির্বিঘ্ন করতে ব্যাপক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
-
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে।