আজকের আলোচিত ছবি: ১২ মার্চ ২০২৬
প্রকাশিত: ০১:১৭ পিএম, ১২ মার্চ ২০২৬
আপডেট: ০১:১৭ পিএম, ১২ মার্চ ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
-
জাতীয় সংসদকে সব যুক্তি, আলোচনা ও সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
-
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
-
নারায়ণগঞ্জের ফতুল্লার গাবতলী এলাকায় বকেয়া বেতন, ওভারটাইমের মজুরি ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা।
-
মালয়েশিয়ায় সামাজিক ভিজিট পাস এবং অন্যান্য অস্থায়ী ভিসা অপব্যবহারের অভিযোগে দেশটির ইমিগ্রেশন বিভাগ ব্যাপক অভিযান পরিচালনা করে ৯ হাজার ৪৯৭ জন প্রবাসীকে আটক করেছে।