আজকের আলোচিত ছবি: ১৩ মার্চ ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ জুমার নামাজের পর তিনি হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। ছবি: সংগৃহীত
-
রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রার প্রাক্কালে আজ ঢাকায় কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। ছবি: পিআইডি
-
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে জাপানের প্রতিনিধিদলের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি: জাগো নিউজ
-
পবিত্র ঈদুল ফিতরের বাকি আর অল্প কয়েকদিন। ঈদের ছুটি শুরু হলে বাড়তি চাপ হবে এমন ভয়েই আগেই শহর ছাড়ছে মানুষ। মূলত ভোগান্তি এড়াতে এমন সিদ্ধান্তের কথা জানালেন যাত্রীরা। আজ সকাল থেকে বাস কাউন্টারগুলো ঘুরে এ তথ্য জানা যায়। ছবি: জাগো নিউজ
-
মোংলায় এক উঠানে নয় মরদেহ। মরদেহের খবরে ছুটে এসেছেন আত্মীয়-স্বজন ও নিকট-দূর প্রতিবেশীরাও। সবার কান্নায় পৌর শহরের সাত্তার লেনের বাড়িটিতে এখন শোকের মাতম চলছে। ছবি: জাগো নিউজ
-
রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ ঢাকায় কমলাপুর রেলওয়ে স্টেশনে স্থাপিত হেল্প ডেস্ক লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার উদ্বোধন করেন। এ সময় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি