আজকের আলোচিত ছবি: ১১ মার্চ ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকায় জাতীয় সংসদ সচিবালয়ে সরকার দলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেন। ছবি: পিআইডি
-
আজ ঢাকায় জাতীয় সংসদ সচিবালয়ে সরকার দলীয় সংসদ সদস্যদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: পিআইডি
-
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘নির্বাচনি ইশতেহার অনুযায়ী বিদেশে বাংলাদেশ মিশনসমূহ শ্রমিকবান্ধব করার প্রক্রিয়া ও করণীয়’ বিষয়ক অভ্যন্তরীণ প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে আজ ঢাকায় সচিবালয়ে তার অফিসকক্ষে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
-
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর শুরু হওয়া যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে চরম অস্থিরতা বিরাজ করছে। গত কয়েকদিনে অপরিশোধিত তেলের দামে নজিরবিহীন উত্থান-পতন লক্ষ্য করা গেছে, যা বিশ্ব অর্থনীতির জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ছবি: এএফপি