আজকের আলোচিত ছবি: ৬ মার্চ ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পাটখাতের উন্নয়নে অসামান্য অবদানের জন্য বিভিন্ন ক্যাটেগরিতে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। ছবি: পিআইডি
-
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস ২০২৬ উদযাপন ও বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের (এমপি) প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বিএনপি। আজ সকাল সাড়ে ১০টায় গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপির চেয়ারম্যান ও সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
-
পবিত্র রমজান মাসের অর্ধেক শেষ। তাই শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে ঈদুল ফিতরের কেনাকাটা জমে উঠেছে। ছবিটি টিকাটুলির রাজধানী সুপার মার্কেট থেকে তোলা। ছবি: জাগো নিউজ
-
ইরানের রাজধানী তেহরানে আজ ভোরে একাধিক ভারী হামলার খবর পাওয়া গেছে। একই সময়ে ইসরায়েল ঘোষণা করেছে যে তারা যুদ্ধের ধাপে প্রবেশ করেছে এবং ইরানের সরকারি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ছবি: এএফপি
-
আগামী কয়েক দিনে তেলের দাম বাড়তে পারে। তাই কিছু পেট্রোল পাম্প বন্ধ রাখা হয়েছে। যে কারণে হোটেল শেরাটনের সামনে একটি পেট্রোল পাম্পে মোটরসাইকেল এবং প্রাইভেটকারের দীর্ঘ লাইন। ছবি: জাগো নিউজ