আজকের আলোচিত ছবি: ৫ মার্চ ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ঈদের সময় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আগামী ১৮ মার্চও ছুটি ঘোষণা করেছে সরকার। এতে এবার ঈদুল ফিতরে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ৭ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। মন্ত্রিসভা বৈঠকে ঈদের আগে ১৮ মার্চ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
-
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সচিবালয়ে নিজের কক্ষের অর্ধেক লাইট ও শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রের মাত্রা কমিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
-
দু’ধারে ভাওয়ালের শাল গজারি বন। মাঝে সবুজের বুক চিরে বয়ে গেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। তীব্র গতিতে ছুটে চলছে বিভিন্ন যানবাহন। এরই মঝে সড়ক বিভাজকের মাঝখানে সাদা-গোলাপী ফুলের সৌন্দর্যে সেজেছে প্রকৃতি। যা পরিবহনের চালক, যাত্রী এবং সাধারণ মানুষের দৃষ্টি কাড়ছে।
-
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭ জন ফ্লাইট ক্রুকে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা। বিমানের ফ্লাইট ক্রুরা ২৮ ফেব্রুয়ারি থেকে গত পাঁচ দিন সংযুক্ত আরব আমিরাতে আটকে ছিলেন।
-
পাটপণ্য রপ্তানিতে কর ছাড় ও নগদ সহায়তা দিয়ে কাঁচা পাট রপ্তানির ওপর নির্ভরতা কমাতে চায় সরকার। একইসঙ্গে বন্ধ পাটকল পুনরায় চালু ও বেসরকারি ব্যবস্থাপনায় উৎপাদন বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ জোরদার করা হচ্ছে। সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।