আজকের আলোচিত ছবি: ৯ মার্চ ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), মো. আলী হোসেন ফকিরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইলেকশন অবজারভেশন মিশনের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
-
চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে উল্লেখ করে নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, চাঁদাবাজির বিরুদ্ধে দল-মত নির্বিশেষে ব্যবস্থা গ্রহণ করা হবে। দলীয় কোনো বিবেচনার সুযোগ নেই।
-
ইরান-ইসরায়েল যুদ্ধে দুবাইয়ে নিহত প্রবাসী বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে। সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস ইকে ৫৮২ নম্বর ফ্লাইটযোগে ঢাকা পৌঁছাছে।
-
কিশোরগঞ্জের ভৈরবের ফিলিং স্টেশনগুলিতে অকটেন, পেট্রোল সংকটে ভোগান্তিতে মোটরসাইকেল আরোহীরা। চাহিদা থাকলেও প্রত্যেক চালককে তাদের মোটরসাইকেলের জন্য ২-৩শ’ টাকার বেশি জ্বালানি দিচ্ছে না।
-
বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৪ জেলেকে আটক করেছে মৎস্য অধিদপ্তর। এসময় তাদের কাছ থেকে মাছ ধরার সরঞ্জাম পাঙ্গাশের পোনা ধরার একটি চাঁই ও প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।