আজকের আলোচিত ছবি: ১৮ মার্চ ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ঈদের দিন কূটনীতিক, শিক্ষাবিদসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনায় সেদিন সকাল ১০টায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হবে।
-
পবিত্র ঈদুল ফিতর উদযাপনে রাজধানী ঢাকা ছাড়ছে লাখো মানুষ। এতে রাজধানীর বিভিন্ন সড়ক ও বাস টার্মিনাল এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট। সময় মতো গাড়ি না ছাড়ায় ভোগান্তিতে পড়েছেন অনেকে।
-
ঈদযাত্রাকে কেন্দ্র করে যেখানে ব্যস্ততা থাকার কথা, সেখানে ভিন্ন চিত্র দেখা গেছে। গাবতলী বাস টার্মিনালে যাত্রী না থাকায় কাউন্টারে বসে অবসর সময় পার করছেন পরিবহন শ্রমিকরা।
-
বগুড়ার শেরপুরে যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে তিন যাত্রী নিহত হয়েছেন।
-
আসন্ন ঈদুল ফিতরের টানা ছুটিকে সামনে রেখে পার্বত্য জেলা রাঙামাটিতে পর্যটকদের ব্যাপক সমাগমের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে পর্যটকদের বরণে প্রস্তুত রাঙামাটি ও জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক। এছাড়া রিসোর্ট ও কটেজগুলোতে আগাম বুকিং শুরু হয়েছে।