আজকের আলোচিত ছবি: ১৭ মার্চ ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, বাংলাদেশের সব ইউনিটকে বলে দিয়েছি, এই ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করার জন্য। সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে। বাংলাদেশ পুলিশ তৎপর। অনাকাঙ্ক্ষিত ঘটনা বা কোনো অন্যায়ের সঙ্গে কোনো ধরনের কম্প্রোমাইজ নেই।
-
ঘরমুখী মানুষের ঈদযাত্রায় ভোগান্তি নিরসনে ছিনতাই, ডাকাতি, টিকিট কালোবাজারি ঠেকাতে চেকপোস্ট, অতিরিক্ত টহল ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাও শুরু করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশ।
-
নৌপথে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন নৌ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
-
রাজধানীর অন্যতম বড় বাসস্ট্যান্ড সায়েদাবাদে নেই ঈদের ঘরমুখো যাত্রীর অতিরিক্ত চাপ। যাত্রী তুলনায় বাসের সংখ্যা বেশি হওয়ায়, নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছেন মানুষ। নেই অতিরিক্ত ভাড়ার ভোগান্তি।
-
ঈদযাত্রাকে কেন্দ্র করে যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম ব্যস্ত নৌরুট পাটুরিয়া ফেরিঘাটে এবার নেই আগের মতো ভোগান্তি। নির্বিঘ্নেই পারাপার করছেন ঘরমুখো মানুষ।
-
শুরু হয়েছে ঈদের ছুটি। এই ছুটিতে প্রিয়জনদের সঙ্গে নির্বিঘ্নে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আপন নীড়ে নিরাপদে ছুটে যাচ্ছেন সবাই। এর মধ্যে স্বস্তির খবর হলো এবারের ঈদ যাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোনো যানজট নেই। ফলে স্বস্তি নিয়েই বাড়ি ফিরছে মানুষ।