আজকের আলোচিত ছবি: ১২ এপ্রিল ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল বা গোষ্ঠীর সম্পত্তি নয়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাই সেনাবাহিনীর একমাত্র পবিত্র দায়িত্ব এমন মন্তব্য করে সেনাবাহিনীর ভূমিকার প্রতি শ্রদ্ধা ও আস্থা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
-
বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে বিএনপির মাহমুদুল হক রুবেল সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।
-
পহেলা বৈশাখে প্রি-পাইলটিং পর্যায়ে আট বিভাগের ১০টি জেলার ১১ উপজেলার ১১টি ব্লকে কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এ কর্মসূচির শুভ উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে।
-
হাম-রুবেলার সংক্রমণ প্রতিরোধে বরিশাল সিটি করপোরেশনে শুরু হয়েছে টিকাদান কার্যক্রম। সারাদেশের ন্যায় বরিশালেও দ্বিতীয় ধাপে শুরু হয়েছে এ টিকাদান কর্মসূচি।
-
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, দিনাজপুর টেক্সটাইল মিল খুব দ্রুতই চালু করা হবে।
-
কাপ্তাই হ্রদের পানিতে ফুল নিবেদনের মধ্যমে বাংলা পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানিয়েছে রাঙ্গামাটির পাহাড়ি জনগোষ্ঠীরা।