আজকের আলোচিত ছবি: ৬ এপ্রিল ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে।
-
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
-
দেশে কার্যকর মানবাধিকার কমিশন গঠন ও গুম প্রতিরোধে অন্তর্বর্তী সরকারের প্রণীত অধ্যাদেশগুলো দ্রুত পাসে আগ্রহ না দেখানো উদ্বেগজনক বলে জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
-
আগামী ৭ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সরকার জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
-
রাজবাড়ীতে হামের উপসর্গ নিয়ে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি রয়েছে ৮ জন শিশু। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৪ জন এবং উন্নত চিকিৎসার এক শিশুকে করা হয়েছে রেফার্ড।
-
লক্ষ্মীপুরে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগে প্রতিবাদ জানিয়ে প্রশাসনের জারিকৃত ১৪৪ ধারা ভঙ্গ করে মানববন্ধন করা হয়েছে।
-
বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া পিরোজপুরের এক জেলের জালে ধরা পড়েছে ৫০টি লাক্ষা মাছ। এসব মাছ বাজারে ১০ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।