আজকের আলোচিত ছবি: ৩ এপ্রিল ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
চট্টগ্রাম বন্দরে সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেলের একটি চালান এসেছে। বর্তমানে পদ্মা অয়েল কোম্পানির জেটিতে তা খালাস করা হচ্ছে। আজ দুপুর ২টার দিকে ‘ইউয়ান জিং হে’ নামের তেলবাহী জাহাজটি ডলফিন জেটি-৬-এ বার্থিং করে। ছবি: সংগৃহীত
-
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী ঢাকায় মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মাঠপর্যায়ের কর্মরত স্বাস্থ্যকর্মীদের নিয়ে আয়োজিত জরুরি সভায় সভাপতিত্ব করেন। ছবি: পিআইডি
-
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক আজ কক্সবাজারের লাবনী পয়েন্টে অষ্টম জাতীয় সার্ফিং প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ঢাকায় জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে মন্ত্রিপরিষদ সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। ছবি: পিআইডি
-
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের অংশ হিসেবে কানাডার টরন্টোয় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে কর্মরত কনস্যুলার কোরের সম্মানে এক অভ্যর্থনার আয়োজন করা হয়। ছবি: পিআইডি
-
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক আজ কক্সবাজারে বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মোনাজাতে অংশ নেন। ছবি: পিআইডি