আজকের আলোচিত ছবি: ৪ এপ্রিল ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
দেশের বিনিয়োগ পরিবেশ এবং শিল্প খাতের বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনার জন্য শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত
-
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম আজ ঢাকায় আগারগাঁওয়ে বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে বাংলাদেশ একাডেমি অব সায়েন্স আয়োজিত ‘সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আজ ঢাকায় মন্ত্রণালয়ের সভাকক্ষে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া হাম রোগের টিকাদান কার্যক্রমের প্রস্তুতি বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় প্রতিমন্ত্রী এম এ মুহিত উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘তেলিয়াপাড়া দিবস’ উপলক্ষে আজ হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া চা-বাগানে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানে আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি আজ ঢাকায় সিরডাপ ইন্টারন্যাশনাল সেন্টারে নারী স্বাস্থ্য সুরক্ষায় ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইন’ শক্তিশালী করার প্রয়োজনীয়তা বিষয়ক নীতি সংলাপে প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
গাড়ির জন্য তেল নিতে লাইন চলে গেছে মহাখালী রেলক্রসিংয়ের কাছাকাছি। দীর্ঘসময় অপেক্ষা আর ধৈর্যের পরীক্ষা দিয়ে তেল পাচ্ছেন চালকরা। ছবিটি বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে তোলা। ছবি: জাগো নিউজ