আজকের আলোচিত ছবি: ১০ এপ্রিল ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী আজ জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশি রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণ ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’-এ প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
আজ জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশি রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণ ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত হয়। ছবি: পিআইডি
-
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলছে। আজ ১৩তম দিন চলছে অধিবেশনের। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক সকাল ১০টা ২ মিনিটে পুনরায় শুরু হয়। ছবি: সংগৃহীত
-
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব পড়েছে দেশের জ্বালানি খাতে। তেলের সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় রাজধানীসহ বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পগুলোতে সৃষ্টি হয়েছে অচলাবস্থা। অনেক পাম্পে বন্ধ রয়েছে তেল বিক্রি, যেগুলো খোলা আছে সেখানে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে যানবাহন চালকদের। ছবি: জাগো নিউজ
-
নারায়ণগঞ্জের ফলের আড়তগুলোতে তরমুজের সরবরাহ অনেক বেশি। এদিকে গরমের তীব্রতা কম থাকা এবং পর্যাপ্ত ক্রেতা না থাকায় অনেক কম দামে বিক্রি করতে হচ্ছে তরমুজ। অনেক ক্ষেত্রে আবার তরমুজ নষ্ট হয়ে যাচ্ছে। এতে লোকসানের আশঙ্কা তৈরি হচ্ছে ব্যবসায়ীদের মধ্যে। ছবি: জাগো নিউজ
-
আজ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের রেড জোন এলাকায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার ‘প্রত্যাশিত স্থানের’ কাছে নিরাপত্তা কর্মীদের অবস্থান। ছবি: এএফপি