আজকের আলোচিত ছবি: ৩১ মার্চ ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
দেশজুড়ে পেট্রোল পাম্পে হামলা বন্ধ ও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন পেট্রোল পাম্প মালিকরা। একই সঙ্গে জ্বালানি সংকটের গুজবে আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল না কিনতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
-
জ্বালানি খাতে সুশাসন প্রতিষ্ঠায় ১৩ দফা দাবি জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যুব সংসদ।
-
ঠাকুরগাঁওয়ে চলমান জ্বালানি সংকট নিরসনে জেলা প্রশাসনের উদ্যোগে ফুয়েল কার্ড চালু করা হলেও কমেনি ভোগান্তি। বরং কার্ড নিতে গিয়েই ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গাড়িচালকদের। এতে করে সংকটের পাশাপাশি নতুন করে দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ।
-
চাঁদপুরে হামের প্রকোপ উদ্বেগজনক আকার ধারণ করেছে। জেলায় এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে অন্তত ২৮ শিশুকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে ৩ শিশুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়।
-
ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে, তাদের যোদ্ধারা ভোর ৩টায় ‘এক ঝাঁক আক্রমণকারী ড্রোন’ দিয়ে মা’আলত-তারশিহা বসতিতে অবস্থিত একটি ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করেছে।