আজকের আলোচিত ছবি: ৭ এপ্রিল ২০২৬
প্রকাশিত: ০২:২৪ পিএম, ০৭ এপ্রিল ২০২৬
আপডেট: ০২:২৪ পিএম, ০৭ এপ্রিল ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
দেশে জ্বালানি তেল সরবরাহজনিত কিছুটা সমস্যা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
-
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
-
জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
-
হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ৯ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে মোট ৭ শিশুর মৃত্যু হলো।
-
বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ করেন কুমিল্লা ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে অন্তত ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।