আজকের আলোচিত ছবি: ১৩ এপ্রিল ২০২৬
প্রকাশিত: ১১:৩০ এএম, ১৩ এপ্রিল ২০২৬
আপডেট: ১১:৩০ এএম, ১৩ এপ্রিল ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেনেডিক্টে শিলব্রেড ফাসমার।
-
রাজধানীর রমনা বটমূলে বর্ষবরণ ঘিরে থাকছে কড়া নিরাপত্তা।
-
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন যাত্রী।
-
চুয়াডাঙ্গার দর্শনায় ভারতে পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ আলমগীর খান নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
-
বর্ণাঢ্য র্যালির মাধ্যমে বান্দরবানে শুরু হলো মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব সাংগ্রাইং। র্যালিতে জেলায় বসবাসকারী সকল সম্প্রদায়ের নারী-পুরুষ নিজ নিজ ঐতিহ্যবাহী পোশাকে অংশ নিয়ে মেতে ওঠেন আনন্দ-উৎসবে।
-
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গে আজও ১ শিশুর মৃত্যু হয়েছে।